
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেফতার তিন সন্দেহভাজন ভাড়াটে খুনিসহ পাঁচ জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৯ জুলাই) বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক সঙ্গীতা ভট্টাচার্য্যের আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।… বিস্তারিত
