
ডিজিটাল লেনদেন আরও বাড়াতে বাংলা কিউআর কোডভিত্তিক সব ধরনের লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ইস্যুকারী প্রতিষ্ঠানকে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান থেকে কোনও ফি বা সেবা মাশুল দেওয়া হবে না।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এই সংক্রান্ত সার্কুলার লেটার জারি করেছে।… বিস্তারিত
