
ফেনীর পরশুরাম উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক যুবকের নাম মো. সুজন (২৫)। তিনি উপজেলার পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।
পুলিশ, বিজিবি ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে পরশুরাম উত্তর বাজারের ডাকবাংলো বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে সুজন ভারতের অভ্যন্তরে… বিস্তারিত
