এক মৌসুম পর আবারও পুরোনো ঠিকানায় ফিরতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর পথে অনেকটাই এগিয়ে গেছে শেফিল্ড ইউনাইটেড। রাইট-ব্যাক ফেমি সেরিকির চোটের পর হামজাকে ফেরাতে তৎপর হয়েছে ‘দ্য ব্লেডস’। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতেই বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে বাংলাদেশের তারকা এই ফুটবলারকে।
দ্য স্টারের খবর… বিস্তারিত
