
রাজধানীর বনানীতে বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে এদের মধ্যে একজন বাসের হেল্পার বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
কর্তব্যরত সার্জেন্ট আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত
