
প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সিতে নেমেই বেলজিয়ামকে জেতালেন রোমেলু লুকাকু। এই তারকা স্ট্রাইকারের প্রত্যাবর্তনের রাতে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে ইতিবাচক বার্তা দিয়েছে বেলজিয়াম। অন্য ম্যাচে মাদাগাস্কারকে ৪-০ গোলে হারিয়েছে মরক্কো।
১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দলের কোচই সেরা একাদশ মাঠে নামান। ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায় বেলজিয়াম।… বিস্তারিত
