পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি ভূমি ও সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায় এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।
এ ছাড়া রাজস্ব ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা চলমান কার্যক্রম ও বিভিন্ন সমস্যা নিয়ে সভায় আলোচনা করেন।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দেওয়ার পাশাপাশি স্বচ্ছ ও জনবান্ধব রাজস্ব প্রশাসন নিশ্চিত করতে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আমার বাঙলা/ রাব্বি
