
পাহাড়ের পাদদেশে স্বচ্ছ জলধারা, চারপাশে ছড়িয়ে থাকা পাথর আর সবুজের আবরণ প্রকৃতির এমন নৈসর্গিক পরিবেশে গড়ে উঠেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের উৎমাছড়া। সীমান্তঘেঁষা এই ছড়াটি প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিত একটি ভ্রমণস্থান।
উৎমাছড়ার চারপাশে দেখা যায় পাহাড়ি প্রকৃতির বৈচিত্র্য। পাহাড়ের বুক চিরে নেমে আসা পানির ধারা পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় তৈরি করে স্বচ্ছ ও শীতল জলপ্রবাহ।… বিস্তারিত
