নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ী এলাকা দিয়ে গতরাতে শিশু সহ ৯ জন নারী পুরুষকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেয়ার (পুশইন) চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনা জানতে পেরে বিজিবি তাৎক্ষণিক সীমান্তে শক্ত অবস্থান নিয়ে তা প্রতিহত করে দিয়েছে।
বুধবার (২৪ জুন) নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে বিজিবি সজাগ অবস্থানে রয়েছে।
সান নিউজ/ জামান
