দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সিলেট অঞ্চলের কুশিয়ারা নদী এরইমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে, যার ফলে
নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস দেয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহ, রংপুর বিভাগের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে
রোববার (২৮ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসজনিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুশিয়ারা নদী বর্তমানে ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদী ডালিয়া (নীলফামারী), কুশিয়ারা নদী মারকুলি (সুনামগঞ্জ) এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে সুরমা-কুশিয়ারার পরিস্থিতি জানিয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় এই নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলায় কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে
আমার বাঙলা/ রাব্বি
