
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে নেদারল্যান্ডসকে অনুমেয় কঠিন পরীক্ষাই দিতে হয়েছে। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ডাচরা। তাদের ২-২ গোলে রুখে দিয়েছে জাপান।
প্রথমার্ধে স্পষ্টভাবে আধিপত্য ছিল নেদারল্যান্ডসের। একাধিক সুযোগ তৈরি করলেও তারা জাপানের গোলরক্ষক সুজুকির দেয়াল ভাঙতে পারেনি। সুযোগ কাজে লাগাতে পারলে অন্তত দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকতে পারতো ডাচ… বিস্তারিত
