
কাঁচামাল সংকটে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) গত ২০ দিন ধরে বন্ধ রয়েছে।
গত ২৮ জুন সকাল ৮টা থেকে কারখানাটিতে কাঁচামাল ফসফরিক অ্যাসিড সংকটে সার উৎপাদন বন্ধ রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এ কারখানাটি দেশের কৃষি খাতে ব্যবহৃত ডিএপি সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।… বিস্তারিত
