
চলতি বিশ্বকাপে শেষ ষোলোর পর বদলে গেছে কোয়ার্টার ফাইনালের চিত্র। যার প্রভাব পড়েছে টিকিটের বাজারেও। বিশেষ করে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকিটের দাম কমেছে উল্লেখযোগ্যভাবে।
টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিক-এর তথ্য অনুযায়ী, শেষ ষোলো শুরুর আগে এই ম্যাচের টিকিটের গড় মূল্য ছিল ২ হাজার ৩৮১ ডলার। তবে কলম্বিয়া বিদায় নেওয়ার পর সেই দাম নেমে এসেছে ১ হাজার ৪০০ ডলারে।… বিস্তারিত
