
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এবার পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। গত ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারা দেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।… বিস্তারিত
