
এবার খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলাম আশিবিঘা এলাকার বাসিন্দা খোকনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন বলে জানা গেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন।… বিস্তারিত
