
র্যাঙ্কিংয়ের ব্যবধান ছিল ৪৫ ধাপ। মাঠের লড়াইয়েও সেই পার্থক্য স্পষ্ট করে তুলেছে মালয়েশিয়া। ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। প্রথমার্ধে দুই গোল করে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে মালয়েশিয়া। দুই গোলই করেছেন আরিফ আয়মান।
শুক্রবার জাকার্তার গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়ামে শুরু থেকেই দুই উইং ব্যবহার করে আক্রমণে ওঠে মালয়েশিয়া।… বিস্তারিত
