
মেহেরপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন (২৩) নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিচারিক ইতিহাসে এই প্রথম মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে এই রায় ঘোষণা করা হলো।
রবিবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। জরিমানার অর্থ… বিস্তারিত
