রোড সেফটি ফাউন্ডেশন দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে।
২০২৪ সালে দুর্ঘটনা ঘটেছিল ৬ হাজার ৯২৭টি। এতে নিহত হন ৭ হাজার ২৯৪ জন এবং আহত হন ১২ হাজার ১৯ জন।
সংস্থাটি জানায়, ২০২৫ সালে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। ৩ হাজার ২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২ হাজার ৬৭২ জন। যথাক্রমে এই সংখ্যা মোট দুর্ঘটনার ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং মোট নিহতের ৩৬ দশমিক ২৯ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৫ হাজার ৭২৩ জন, যা মোট নিহতের প্রায় ৭৮ শতাংশ।
মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ উল্লেখ করে সংবাদ সম্মেলনে রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, দেশে মোট মোটরযানের ৭১ শতাংশ মোটরসাইকেল। আর মোটরসাইকেলের চালকদের বড় অংশ কিশোর ও যুবক। তাঁরা বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে নিজেরা দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছেন এবং অন্যদেরও আক্রান্ত করছেন।
