
বরিশাল নগরী থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাসিন্দারা। তীব্র গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বস্তি মিলছে না হাতপাখার বাতাসেও। একদিকে গরমের ভোগান্তি, অন্যদিকে বিদ্যুৎনির্ভর দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যে তৈরি হচ্ছে নানা সমস্যা।
নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা মোহাম্মদ ফয়েজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচবার… বিস্তারিত
