পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডেঙ্গু বিষয়ক ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা (RCCE) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষ শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়জনে ইউনিসেফ বরিশাল এর সহযোগিতায় সবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলার সিভিল সার্জন ডা. মো: মতিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রজমান মামুন। স্বাগত বক্তব্য রাখেন তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানি।
সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি যোগাযোগ কার্যক্রম জোরদার, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।
সান নিউজ/ জামান
