
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড তোড়াইড় মোড় নামক এলাকায় মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে শরিফুল ইসলাম হিরা (৪০) নামের এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার রেল স্টেশনের তোরাইড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিকুল ইসলাম হিরা পৌরসভার ৭ নং ওয়ার্ড কাজী পাড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।… বিস্তারিত
