
পরিবারে কোনও সমস্যা হলেই কি দোষ এসে পড়ে আপনার ওপর? ভাইবোনের সঙ্গে ঝগড়া, মা-বাবার মন খারাপ কিংবা বাড়িতে অশান্তি—যে ঘটনাই ঘটুক, শেষ পর্যন্ত আপনাকেই দায়ী করা হয়? প্রতিবাদ করলে বলা হয়, আপনি বেশি সংবেদনশীল। নিজের কষ্টের কথা বললে অভিযোগ ওঠে, আপনি অযথা সমস্যা তৈরি করছেন।
এভাবে বারবার দোষারোপের শিকার হতে হতে একসময় নিজের ওপরই সন্দেহ তৈরি হতে পারে। মনে হতে পারে, পরিবারের সব সমস্যার কারণ বুঝি আপনি নিজেই।… বিস্তারিত
