
রাশিয়ান হাউস ঢাকায় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাশিয়া পতাকা দিবস। বর্ণাঢ্য এ আয়োজনে সাংবাদিক, রাশিয়ান সরকারি স্কলারশিপ বিজয়ী, রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাশিয়ার পতাকার ইতিহাস, দেশটির অন্যতম প্রধান জাতীয় প্রতীক হিসেবে এর তাৎপর্য ও বিবর্তন নিয়ে বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।… বিস্তারিত
