কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় বছিরন নেছে (৯০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনেরা জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনাগামী রমনা মেইল ট্রেনটি উলিপুর রেলস্টেশন অতিক্রম করে তবকপুর মন্ডলপাড়া এলাকায় পৌঁছালে বছিরন নেছা নামের ওই বৃদ্ধা রেললাইনের পাশে থাকা নিজ বাড়ি থেকে বের হয়ে রেললাইন পারাপার হতেই ট্রেনের ধাক্কা লেগে ঘটনা¯’লে পড়ে সেখানেই তার মৃত্যু হয়।
এ সময় তার বাম পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাথা থেতলে যায়। নিহত বছিরন নেছা ওই এলাকার নছির উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। তিনি সাত সন্তানের জননী এবং দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এবং কানে কম শুনতেন বলে জানিয়েছেন তাঁর ছেলে নুরবক্ত মিয়া।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে পাঠানো হয়েছে। যেহেতু বিষয়টি রেলওয়ে পুলিশের আওতাধীন, তাই তাদের খবর দেওয়া হয়েছে। জিআরপি ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সাননিউজ/বান্না
