টেস্ট ক্রিকেটে জাতীয় দলে আছেন, এমন অনেক ক্রিকেটারই বিপিএলে সুযোগ পান না। ওপেনার সাদমান ইসলাম যেমন বিপিএলে শুরুতে দল পাননি। মুমিনুল হক বা শাহাদাত হোসেনের মতো ক্রিকেটাররা দলে থাকলেও একাদশে সুযোগ পাচ্ছেন না।
তবু বিপিএলে একাদশে সুযোগ পাওয়ার ব্যাপারে মাহমুদুল আত্মবিশ্বাসী ছিলেন এনসিএল টি-টোয়েন্টি পারফরম্যান্সের জন্যই, ‘আমি সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ভালো খেলেছি। আত্মবিশ্বাসী ছিলাম যে যেখানেই খেলি, যেই ম্যানেজমেন্টই থাকুক, আমি ম্যাচ খেলব, সেখানে ভালো করার চেষ্টা করব।’
সুযোগটা কাল মাহমুদুল ভালোভাবে কাজে লাগাতে পারায় সহজে জয় পেয়েছে তাঁর দল চট্টগ্রামও। ৬ ম্যাচের চারটিতে জিতে এখন তারা আছে টেবিলের শীর্ষেও। এমন দিনে মাহমুদুলের আছে ফিফটি করতে না পারার আফসোস, ‘খুব ভালো উইকেট ছিল। যদি ইনিংসটা আরও ভালো হতো আমার কাছেও ভালো লাগত, দলের জন্যও আরও ভালো হতো। দুইশর বেশি রান হতো যদি ক্যারি করতে পারতাম।’
