মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে উপজেলার সেরাজাবাদ সনিবাড়ি মোড় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় সনিবাড়ি মোড় একটি স্বর্ণের দোকানের সামনের সড়ক থেকে মো. জসিম শেখ (৪৩) ও নাজিম (২৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জসিম শেখ টঙ্গীবাড়ি উপজেলার চরডুমুরিয়া (আউশিপাড়া) মৃত চান মিয়ার ছেলে এবং নাজিম দক্ষিণ বেহেরকান্দির দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার জসিম শেখের বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত আটটি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/ জামান
