
শিষ্টাচার ও সৌজন্যবোধ জাপানি সংস্কৃতির মূল ভিত্তি হলেও কখনও কখনও তা অতিমাত্রায় রূপ নিয়ে বিপত্তি ঘটাতে পারে। আর ঠিক এই নিয়েই এক অদ্ভুত ও ব্যতিক্রমী অনুরোধ জানিয়েছে জাপানের কানাঝাওয়া শহরের ফায়ার বিভাগ। জরুরি প্রয়োজনে কোনও বাড়িতে ঢোকার পর প্যারামেডিক বা জরুরি সেবা কর্মীদের খুলে রাখা জুতাগুলো গুছিয়ে না রাখার আহ্বান জানানো হয়েছে। কারণ এতে দ্রুত হাসপাতালে রোগী স্থানান্তরে বড় ধরনের বিলম্ব ঘটে।… বিস্তারিত
