
ছুটির দিনে পরিবার-পরিজন, বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। দূর-দূরান্ত থেকে আসা এসব মানুষের গন্তব্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। কিন্তু সেখানে পৌঁছে এই দর্শনার্থীদের মুখে হাসির বদলে চলে আসে হতাশা। টিকিট কাউন্টার বন্ধ, ভেতরে ঢোকার সুযোগ নেই। জন্মাষ্টমীর সরকারি ছুটিতে জাদুঘর বন্ধ—এমনটা না জেনেই এসে পড়েছেন তারা। ফলে ভ্যাপসা গরমে জাদুঘরের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে যেতে হয়েছে… বিস্তারিত
