
সারাদেশে এমনিতেই আবাসিক, সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে গ্যাসের সংকট চলছে। এর মধ্যে নতুন করে গ্যাস সরবরাহ কমার দুঃসংবাদ এলো। সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিনের সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে এ সময়ে সারাদেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।… বিস্তারিত
