
খুলনার বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। তবে খামারে মুরগির দাম বাড়েনি। ব্রয়লার মুরগির কেজি বাজারে ২০০ টাকায় বিক্রি হলেও গত এক সপ্তাহ ধরে খামারে ১৪০-১৪২ টাকায় বিক্রি হচ্ছে।
খুলনা সিয়া লেয়ার ফার্মের মালিক মনি শঙ্কর বলেন, ‘আমার খামারে ৬০০টি লেয়ার আছে। গরমের কারণে ৪-৫টি মারা গেছে। এখন ৭৫ শতাংশ লেয়ারই ডিম দিচ্ছে। গত এক সপ্তাহ ধরে ডিমের পিস আট টাকায় বিক্রি করছি। উৎপাদন খরচ সাড়ে সাত টাকা।… বিস্তারিত
