ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতায় কুষ্টিয়ার মিরপুরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় উদয়ন যুব সংস্থার আয়োজনে ইনক্লুসিভ ইন্টারঅ্যাকটিভ ইয়ুথ এনগেজমেন্ট সেশনটি গত শুক্রবার দ্বিতীয় দিনের মত সম্পন্ন হয়।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এবং কিংডম অব দি নেদারল্যান্ডস এর অর্থায়নে মিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণকেন্দ্রে তরুণদের সক্ষমতা বৃদ্ধিমূলক দ্বিতীয় দিনের সেশনটি আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, সেশনটিতে মূলত জেন্ডার-স্টেরোটাইপ, ডিজিটাল সেফটি, মিডিয়া লিটারেসি ও এডভোকেসি বিষয়ে মুক্ত আলোচনা, দলগত কাজ এবং দলীয়ভাবে উপস্থাপনের মাধ্যমে তরুণদের জেন্ডার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা নীতি, অধিকার ও প্রতিনিধিত্ব সম্পর্কে ধারণা অর্জন, অনলাইন ব্যবহারের নেতিবাচক প্রভাব এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের ভূমিকা সম্পর্কে জানানো হয়। সেশনটি ৩০ জন ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়।
সেশনটি পরিচালনা করেন মাহফুজুর রহমান ও তানিয়া সুলতানা নীলা।
সাননিউজ/বান্না
