ট্রাম্প আরও যোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের সম্পর্ক ‘খুব ভালো’ যাচ্ছে।
দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়া মাদুরোর দীর্ঘদিনের অনুগত। তিনি মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাজনৈতিক বন্দীদের মুক্তি
ভেনেজুয়েলার শীর্ষ আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ গতকাল জানিয়েছেন, এদিন উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি ও ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
রদ্রিগেজ বলেন, এই মুক্তি দেশটির রাজনৈতিক বিরোধীদের দীর্ঘদিনের দাবি ছিল এবং এটি একটি শান্তির নিদর্শন। তিনি আরও বলেন, এই পদক্ষেপ একতরফাভাবে নেওয়া হয়েছে এবং অন্য কোনো পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নয়।
