২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। এ বছর জিপিএ-৫ অর্জন করেছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে একযোগে এ ফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারছেন।
সান নিউজ/ রাব্বি
