পূর্ণিমার আলোয় নির্ভুল রোগ নির্ণয়’—এই অঙ্গীকার নিয়ে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে ঈশ্বরদীর শেহশার রোডে যাত্রা শুরু করেছে পূর্ণিমা ডায়াগনস্টিক সেন্টার।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে নিজস্ব কার্যালয়ের ছাদে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। পূর্ণিমা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.এইচ.এম. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি, গুরুআশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, সমাজসেবক, সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী রোকেয়া হাশেম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ডা. শুভ কুমার পাল, ডা. ফাইজুর লুবনা, ডা. আসিফ সামলিন, ডা. অলোক মজুমদার ও ডা. আবুল হাশেম।
উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন পল্লী চিকিৎসক পিয়াস, পল্লী চিকিৎসক মনিরুজ্জামান মানিক, পল্লী চিকিৎসক মো. রকি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আবুল কালাম। পরে গীতা পাঠ করেন রিপন কুমার সরকার।
অনুষ্ঠান শেষে পূর্ণিমা ডায়াগনস্টিক সেন্টারের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক শুভাকাঙ্ক্ষী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আমার বাঙলা/ রাব্বি
