
ঢাকার নাট্যদল ‘নাট্যকেন্দ্র’-এর ১৫তম প্রযোজনা ‘পুণ্যাহ’-এর ৪০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল ২৮ জুলাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী শুরু হবে।
বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। ২০২২ সালের ২ সেপ্টেম্বর প্রথম মঞ্চায়নের পর বিভিন্ন সময়ে ৩৮টি প্রদর্শনী হয়েছে নাটকটির।… বিস্তারিত
