
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে ৩৬৯ রানের লক্ষ্যে প্রথম সেশনে দুটি উইকেট হারিয়ে চাপে পড়লেও দ্বিতীয় সেশনে সেই চাপ কাটিয়ে উঠেছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। তাদের দৃঢ়তায় এই সেশনে ৩৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৩ রান যোগ করেছে স্বাগতিক দল।
চায়ের বিরতিতে যাওয়ার সময় ৪৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৬২। জয়ের জন্য শেষ সেশনে প্রয়োজন ২০৭ রান।
৯৯ বলে চার চারে ৪০ রানে খেলছেন মুশফিক। ১৩০… বিস্তারিত
