
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে সালিশি বৈঠকে এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলম গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ মে) বিকালে সেন্টমার্টিন দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে… বিস্তারিত
