শিক্ষকদের দক্ষতা, প্রশিক্ষণ ও দায়িত্ববোধের ঘাটতিই শিক্ষার মান কমে যাওয়ার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিক্ষকদের মধ্যে নিবেদন ও পেশাগত উৎকর্ষতা না থাকলে টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।
মাঠপর্যায়ে আমলাদের কারণে শিক্ষাখতের ভালো উদ্যোগ বিনষ্ট হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, শিক্ষাখতে সরকারের ভালো উদ্যোগগুলো মাঠ পর্যায়ে আমলাদের দায়িত্বহীণতার কারণে বিনষ্ট হচ্ছে। মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পদক দিয়ে পুরস্কৃত করা উচিত বলেও উল্লেখ করেন তিনি।
ঘুষের বিনিময়ে স্কুল শিক্ষক নিয়োগের সমালোচনা করে রিজভী আরও বলেন, দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না। মনিপুর হাইস্কুলকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, অতীতে রাষ্ট্রের মতোই স্কুল কলেজেও স্বৈরাচারী আচরণ অব্যাহত ছিল।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই এখন বিএনপি হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের বিএনপি হওয়ার দরকার নেই। শিক্ষক হিসেবেই নিজেদের এগিয়ে নেয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আমার বাঙলা/ রাব্বি
