
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমিতে নির্মাণাধীন ঘর উচ্ছেদ অভিযানে গিয়ে দখলকারীদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ জন বনকর্মী আহত হয়েছেন। এ সময় দখলকারীরা বন বিভাগের ব্যবহৃত একটি গাড়িও ভাঙচুর করে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বন বিটের আওতাধীন উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান,… বিস্তারিত
