
রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযানে একটি বিরল বিদেশি স্টার্লিং সাবমেশিনগান ও একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতাররা হলেন—মো. মোমিন মোল্লা ও হাসান আলী বিশ্বাস।
র্যাব জানিয়েছে, মোমিন মোল্লা সৌদি আরবপ্রবাসী। তার কাছ থেকেই স্টার্লিং সাবমেশিনগানটি উদ্ধার করা হয়েছে। অন্য অভিযানে হাসান আলী বিশ্বাসের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল।… বিস্তারিত
