ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আজ শনিবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’-এর কনসার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির আয়োজনে ‘কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে রাত ৮টায় মঞ্চে উঠবে ব্যান্ডটি।
কনসার্ট উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ‘আভাস’-এর প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন শ্রোতা-দর্শকদের সরাসরি টিএসসিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
ভিডিও বার্তায় তুহীন বলেন, কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত এ আয়োজনে সংগীতপ্রেমীদের সঙ্গে দেখা হবে। কনসার্টে গান পরিবেশনের পাশাপাশি দর্শকদের সঙ্গে আড্ডায়ও সময় কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ব্যান্ডটির অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকেও আজ রাত ৮টায় টিএসসিতে পারফর্ম করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, কনসার্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংগীতপ্রেমীদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে।
সান নিউজ/ জামান
