
মরমী কবি ও সাধক দেওয়ান হাছন রাজার গান আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছে। তাঁর সৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতির মধ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের পৈতৃক বাড়ি অন্যতম। ইতিহাস, লোকসংস্কৃতি ও মরমী সাধনার স্মৃতি বহনকারী এই বাড়িটি এখনো ভ্রমণপিপাসু মানুষ ও গবেষকদের আকর্ষণ করে। বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সরকারি তথ্যেও হাছন রাজার বাড়িকে উপজেলার দর্শনীয় স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।… বিস্তারিত
