
সিরাজগঞ্জের রায়গঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনকে কেন্দ্র করে ধানগড়া ও চান্দাইকোনা এলাকার বাসিন্দাদের বিরোধের জেরে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমপির সফরসঙ্গী ফয়সাল বিশ্বাসকে ঘিরে নানা অভিযোগ ও সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় লোকজনের দাবি, ফয়সাল বিশ্বাসের বক্তব্যে ক্ষুব্ধ হয়েই উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওঠে।… বিস্তারিত
