
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক যুদ্ধপরিস্থির মধ্যেও আমরা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি। বিশ্বের সব দেশে তেল-ডিজেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগ বিবেচনায় আমরা দাম বাড়াইনি। এই খাতে প্রতি দিন শত কোটি টাকা ভর্তুকি দিয়েও সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বিভিন্ন ইস্যুতে আমাদের বিতর্ক থাকতে পারে; তবে তা যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকা জরুরি।… বিস্তারিত
