
মাত্র ৫.৩ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতি তুলে বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬ মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো নিজস্ব স্বল্পদূরত্বের দ্রুততম গতি অর্জনের রেকর্ড ভাঙলো ট্রেনটি। হুবেই প্রদেশের দোংহু ল্যাবরেটরির ১ কিলোমিটার দীর্ঘ ট্র্যাকে ১.১ টন ওজনের এই যানটির সফল পরীক্ষা সম্পন্ন করা হয়।… বিস্তারিত
