
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিন দেখতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা নৌঘাঁটিতে সভা এবং মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হবেন তিনি।… বিস্তারিত
