
নরসিংদীর রায়পুরায় শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ খলাপাড়া গ্রামে তাকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহিন মিয়া খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিন দিন আগে ছেলেসন্তানের বাবা… বিস্তারিত
