
উজানের ঢল ও নদী অববাহিকায় পানিপ্রবাহ বৃদ্ধির কারণে রাজশাহীতে পদ্মা নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। মাত্র ১৪ দিনের ব্যবধানে রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা বেড়েছে ২ দশমিক ০৪ মিটার। যদিও পানি এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবুও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘রাজশাহী শহর রক্ষা বাঁধ’ ঝুঁকিমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে… বিস্তারিত
