
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি থেকে সরে আসছে সরকার। বাজেট ঘোষণার পর ব্যাংকার, ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং সাধারণ মানুষের ব্যাপক সমালোচনার মুখে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চূড়ান্ত বাজেটে নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।… বিস্তারিত
