
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মো. কালাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও তিন সন্তানও দগ্ধ হয়েছেন।
রবিবার (১০ মে) সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় একটি বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কালামের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।… বিস্তারিত
